
সাদায় শুভ্র আঁখি আফরোজ
মসলিন কাপড়ের তৈরি লেহেঙ্গা পরে এসেছিলেন মডেল আঁখি আফরোজ। সাদা পোশাকটির পাড়ে ছিল জমকালো এমব্রয়ডারি নকশা। সেই সঙ্গে মিলিয়ে ব্লাউজ আর চুড়ি পরেছিলেন। টেনে বাঁধা খোঁপায় পেছনে জড়ানো বেলিতে শুভ্র আঁখি আফরোজ।

সবুজ ম্যাজেন্টায় অরুণা বিশ্বাস
এই অনুষ্ঠানের জন্যই অভিনেত্রী অরুণা বিশ্বাস কিনেছিলেন সবুজ ম্যাজেন্টা কাতান শাড়ি। খোঁপার বেলিতে একদম বাঙালি সাজে এসেছিলেন। কানে সোনালি ঝুমকা, হাতে সোনালি ঘড়ি।

ছিমছাম বেনজির
শিফনের শাড়িতে ছাপা ফুলেল নকশায় সেজেছিলেন মডেল বেনজির। কানে ছিল ছোট মুক্তার দুল। খোঁপায় ছিল বেলি ফুলের মালা। ছিমছাম সাজেই বেশ লাগছিল তাঁকে।

বৈশাখী সাজে কুসুম সিকদার
লাল, চাপা সাদা ভারতীয় হাফ সিল্কের শাড়ির সঙ্গে খোঁপায় ছিল লাল ফুল। একদম বৈশাখী সাজ। নেটের ব্লাউজে ছিল পাথরের কাজ। কানে সোনার ঝুমকা। হাতে সোনার ও লাল রেশমি চুড়ি। সোনালি ব্যাগ। কপালে ছিল লাল টিপ।

বেলি ফুলের সাজে
রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা কমলা রঙের শাড়ির সঙ্গে উজ্জ্বল সাজ দিয়েছিলেন। মাথায় ছিল বেলি ফুলের ঝোঁকা।
তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন
ছবি: কবির হোসেন, খালেদ সরকার ও সুমন ইউসুফ