প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো পাঞ্জাবিতে ফারুকী
ফুলেল প্রিন্টের নকশা করা কালো রঙের হাঁটুঝুলের পাঞ্জাবি পরে এসেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর সঙ্গে কালো প্যান্ট আর মাথায় দেওয়া ক্যাপেই পরিচিত চেহারায় ছিলেন ফারুকী।

হ্যাট মাথায় অমিতাভ
নীল ছাপা শার্ট আর কালো প্যান্ট পরেছিলেন আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা। তাঁর স্টাইলে বিশেষ ছিল মাথায় পরা হ্যাট।

সুতি শার্টে অনিমেষ
নির্মাতা অনিমেষ আইচ পরেছিলেন ছাই রঙের নরম সুতি শার্ট আর রংচটা জিনস। স্টাইল নিয়ে কথা বলতে গিয়ে অনিমেষ বলেন, ‘আমার আজকের সব পোশাকই ভাবনার (অভিনেত্রী) উপহার দেওয়া। কোনটা কোথা থেকে কেনা আমার জানা নেই।’
তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন
ছবি: কবির হোসেন, খালেদ সরকার ওসুমন ইউসুফ