তারার সাজ : দম্পতি তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চিরসবুজ দম্পতি

লায়লা হাসানের শাড়িটা অনেক আগের। কেনা হয়েছিল মিরপুর বেনারসি পল্লি থেকে। কাতান শাড়ির পুরোটা জুড়েই সোনালি জরির চিকন কাজ। আঁচলে ও পাড়ে ছিল গাঢ় নীলের কাজ। এই নীল রংই যেন রাঙিয়ে দিয়েছিল হাসান ইমামের পাঞ্জাবিকে। এই অনুষ্ঠান উপলক্ষে এটি কেনা। লায়লা হাসানের সোনার গয়নার ওপর ওপেল পাথরের কাজ ছিল।

.
.

পাঞ্জাবি আর শাড়িতে মোশাররফ–জুঁই

মোশাররফ করিম পরে এসেছিলেন গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি। স্ত্রী জুঁই ঐতিহ্যবাহী সাজেই এসেছিলেন। কমলা রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে সোনালি গয়নায় সেজেছিলেন তিনি।

.
.

উজ্জ্বল তারিক আনাম–নিমা রহমান

মায়ের কাছ থেকে পাওয়া কাঞ্চিভরম সিল্ক শাড়ি পরে এসেছিলেন নিমা রহমান। সঙ্গে পরেছিলেন নওরতন গয়না। ব্যবহার করেছিলেন প্লেজার পারফিউম। তারিক আনাম পরে এসেছিলেন গাঢ় নীল রঙের স্যুট। বেশ কেতাদুরস্ত ছিলেন তিনি।

.
.

নজরকাড়া নাঈম–নাদিয়া

নীল রঙের জর্জেটের ওপর জরি আর ডলার বসানো শাড়ি পরেছিলেন নাদিয়া। কানে কুন্দনের দুল। হাতে ছিল মাইকেল কর্সের ঘড়ি আর সোনালি চুড়ি। রেমন্ড থেকে তৈরি কালো স্যুট আর ভার্সাচির সাদা শার্টের সঙ্গে লুই গি বাতানের জুতা বেছে নিয়েছিলেন অভিনেতা নাইম। হাতে ছিল রোলেক্সের ঘড়ি।

.
.

সবুজ আর মেরুন রঙে রোজী–সেলিম

রোজীর সবুজ ও কপার রঙের কাঞ্জিপুরা কাতানটির সঙ্গে ছিল কুন্দনের টিকলি ও কানের দুল। এতেই সবার নজর কাড়ছিলেন রোজী সিদ্দিকী। হাতে ছিল সোনালি ব্যাগ।

মেরুন রঙের শার্টের সঙ্গে গাঢ় ছাইরঙা প্যান্টে এসেছিলেন শহীদুজ্জামান সেলিম

.
.

কালোতেই উজ্জ্বল

কামার আহমাদ সাইমন ও সারা আফরিন দম্পতি মিলিয়েই পোশাক পরেছিলেন। সাইমন কালো পাঞ্জাবি ও সারা পরেছিলেন সোনালি কাজ করা কালো মসলিন শাড়ি।

.
.

সাদায় শুভ্র

চিত্রলেখা গুহ ও উত্তম গুহ দম্পতি সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে এসেছিলেন। অনেকটা বৈশাখী সাজই বলা চলে।

.
.

লিনেনে শাওন জামদানিতে ফিমা

কালো রঙের লিনেনের তৈরি কুর্তা ও চুড়িদার পরেছিলেন গাউসুল আলম শাওন। তাঁর স্ত্রী অভিনেত্রী ফিমা পরেছিলেন জামদানি শাড়ি। শাড়িতে ফুটে ওঠা রঙিন কাজগুলো বেশ নজর কাড়ছিল। কানে পরেছিলেন কুন্দনের দুল। গলায় ছিল বিডসের মালা।

তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন

ছবি: কবির হোসেন, খালেদ সরকার ওসুমন ইউসুফ