তারার সাজ :শাড়িতে তারা

শাড়িতে তারা শাড়িতে ঝলমল দুই বন্ধু
মডেল শ্রাবণ্যর শাড়িটি শিমার জর্জেট ও নেটের তৈরি। ডিজাইনার মুমু মারিয়া। শ্রাবণ্যর পছন্দের পোশাকগুলো তাঁরই বানানো। সোনালি জমিনে লাল পাড় ছিল। কানের বড় দুলজোড়ায় পাথর বসানো ছিল। হাতের ক্লাচ ও জুতো—দুটোই ফ্যাশন হাউস স্টাইলসেলের।
এলভিনের ছাইরঙা শাড়িতে ছিল সাদা পুঁতির কাজ। এ দেশ থেকেই কেনা। গয়নায় ছিল পাথরের ছটা।

গোলাপি আভায় প্রভা
ঐতিহ্যবাহী সাজে এসেছিলেন অভিনেত্রী প্রভা। গোলাপি রঙা কাতান শাড়ির সঙ্গে স্বর্ণের গয়না পরেছিলেন তিনি। সবকিছুই দেশ থেকে কেনা।

সাদায় ওশিন
কাঞ্জিভরম শাড়িটি ভারত থেকে কেনা। কানের দুল কুন্দনের। দেশেই দোকানে ফরমাশ দিয়ে বানিয়েছেন। পুরো সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া।

ছাই রঙে দীপা
ছাই রঙের লেসের শাড়িটি দুবাই থেকে কেনা। গয়না ও ব্লাউজ কলকাতা থেকে কেনা। হাতের ব্যাগটি ছিল আড়ংয়ের আর ঘড়ি কোচের। পুরো সাজে ছাইয়ের প্রভাব থাকলেও বর্ণিল লাগছিল অভিনেত্রী দীপাকে।
তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন
ছবি: কবির হোসেন, খালেদ সরকার ওসুমন ইউসুফ