তারার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার সুমন
হাবিবুল বাশার সুমন

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা হাবিবুল বাশার সুমন
সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
অনেকে হয়তো আশা করবেন আমি ক্রিকেট নিয়ে কৌতুক বলব। কিন্তু ক্রিকেট কোনো কৌতুকের বিষয় বলে আমি মনে করি না। আমার প্রথম কৌতুক বিয়ে নিয়ে।
বিবাহবার্ষিকী সামনে এলেই কৌতুকটা মনে পড়ে।
এক কর্মচারী গেছেন অফিসের বসের কাছে ছুটির আবেদন নিয়ে।
স্যার, আগামীকাল আমার ছুটি লাগবে।
বস: কেন?
কর্মচারী: স্যার, আগামীকাল আমার বিবাহবার্ষিকী।
বস: সে তো রাতে। কিন্তু সারা দিন ছুটি দিয়ে কী করবেন?

কর্মচারী: শোক দিবস পালন করব, স্যার!
একবার চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। এটা শুনে আমার এক বন্ধু কৌতুকটা বলল। সেই থেকে মাথায় আছে। তবে বলার আগে চোখের ডাক্তারদের বলে রাখছি, তাঁদের ছোট বা হেয় করার জন্য এই কৌতুক না। এটি নিছকই কৌতুক।
হয়েছে কী, একবার এক ভদ্রলোকের স্ত্রী চিত্কার করে জানতে চাইছে—
ওগো শুনছ? তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা। গিয়েছিলে?
ভদ্রলোক বললেন, গিয়েছিলাম তো।
—ডাক্তার কী বলল?
—দূর! ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ।
—সেকি, কেন?
—আর বোলো না, দিনের বেলায় উনি টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিলেন! তুমিই বলো, আমার চেয়ে খারাপ না হলে ওনার টর্চ লাগে?