তারার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফরউল্লাহ শারাফাত
জাফরউল্লাহ শারাফাত

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
ছাত্র-শিক্ষকের গল্প এটা, আমার বেশ লাগে।
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইল, ‘স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?’
‘কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পােব।’ উত্তর দিলেন স্যার।
এবার ছেলেটি বলল, ‘স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।’
বাজারে ডিম কিনতে গেলে আমার এই কৌতুক মনে পড়ে।
ছয় ফুটের বেশি লম্বা এক ভদ্রলোক বাজারে গেছেন ডিম কিনতে। বাজারের এক কোনায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা। ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ‘ডিমের হালি কত টাকা?’

ডিমওয়ালা বললেন, ‘হালি ৩০ টাকা।’
‘বলো কী! এত ছোট ছোট ডিম ৩০ টাকা!’ বললেন ভদ্রলোক।
ভদ্রলোকের আপাদমস্তক দেখে ডিমওয়ালা বললেন, ‘স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হইব। একটু বইসা দেখেন।’

এটা বাবা-ছেলের গল্প। মনে হলেই আমার হাসি পায়।
এক বাচ্চা ছেলে তার বাবাকে বলল, ‘বাবা, আমার চোখে সমস্যা হয়েছে। দূরের জিনিস একদম দেখি না। আমাকে চশমা কিনে দাও।’
বাবা চমকে উঠলেন। ‘বলিস কী বাবা! চল তো বাইরে গিয়ে পরীক্ষা করি।’
বাবা-ছেলে বাইরে বের হলো। ছেলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, ‘বাবা, ওইটা কী?’
বাবা বললেন, ‘ওটা তারা। তুই দেখতে পাচ্ছিস?’
‘হুঁ, দেখতে পাচ্ছি।’ উত্তর দিল ছেলে।
বাবা বললেন, ‘বাপধন, আর কত দূরের জিনিস দেখতে চাস তুই?’