তারার হাসি
তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা অভিনেতা আরিফিন শুভ

এক ভদ্রলোক গেছেন ডাক্তারের কাছে। ব্যবস্থাপত্র দেওয়ার পর যথারীতি ফি দেওয়ার পালা। কিন্তু ভদ্রলোকের কাছে ক্যাশ নেই। আছে চেক। বাধ্য হয়ে চেক নিলেন ডাক্তার সাহেব।
সপ্তাহ খানেক পরে ডাক্তারের সঙ্গে ভদ্রলোকের দেখা।
ডাক্তার বললেন, ‘আপনি যে চেকটা দিয়ে এসেছিলেন, সেটা তো ব্যাংক থেকে ফেরত এসেছে।’
ভদ্রলোকের ত্বরিত জবাব, ‘আপনি কদিন আগে যে রোগের চিকিৎসা করলেন, সেটাও যে ফেরত এসেছে!’
হন্তদন্ত হয়ে এক ব্যক্তি থানায় এসেছেন। থানার ওসির সামনের চেয়ারে বসে বললেন, ‘ওসি সাহেব, আমার স্ত্রী হারিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিন।’
মুখ তুলে ওসি সাহেব জানতে চাইলেন, ‘কবে?’
‘এক মাস আগে’
‘এত দিন পরে এসে অভিযোগ করছেন কেন?’ বললেন ওসি।
‘না মানে, গতকাল পর্যন্ত আমার মনে হয়েছে, আমি স্বপ্ন দেখছি।’
স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া। ঝগড়ার একপর্যায়ে স্বামীর গালে কষে এক চড় মারল স্ত্রী।
চড় খেয়ে স্বামী বেচারা লজ্জিত। কিন্তু মুখে গম্ভীর ভাব এনে বলল,
‘তুমি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ, নাকি ইয়ার্কি করেছ।’
স্ত্রী চোখ গরম করে উত্তর দিল, ‘সিরিয়াসলি মেরেছি!’
স্বামী হুংকার দিয়ে বলল, ‘তাহলে আজ বেঁচে গেলে। তুমি তো জানো আমি ইয়ার্কি একদম পছন্দ করি না।’
(এই কৌতুকটা নিজেকে নিয়ে!)
আরিফিন শুভ একটা মানুষ, সে আবার হিরো! সে আবার জোকসও জানে!
হা হা হা