তারার হাসি
তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা নকুল কুমার বিশ্বাস

রাস্তায় রহিমের সঙ্গে কাশেমের দেখা
কাশেম: আরে রহিম! খবর কী?
রহিম: ভালো।
কাশেম: তোকে দেখলে না ছলিমুদ্দিনের কথা মনে পড়ে যায়।
রহিম: কেন?
কাশেম: তার কাছেও আমি দুই হাজার টাকা পাই
স্বামী-স্ত্রীর আলাপচারিতা
স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?
স্বামী: না
স্ত্রী: কেন?
স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে
শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। এক পথিক তাকে জিজ্ঞাসা করছেন
পথিক: বাবা, তুমি কাঁদছ কেন?
শিশু: আমার একটা টাকা হারিয়ে গেছে উ-উ-উ
পথিক: আচ্ছা আচ্ছা তুমি কেঁদো না বাবা। এই নাও আমি তোমাকে দুই টাকা দিলাম।
(এবার শিশুটি আরও জোরে চিৎকার করে কান্না শুরু করে দিল )
পথিক: কী হলো বাবা? আমি তো তোমাকে দুই টাকা দিলাম, এখন তুমি কাঁদছ কেন বাবা ?
শিশু: আমার হারিয়ে যাওয়া টাকাটা থাকলে এখন আমার তিন টাকা হতো উ-উ-উ
একটি নতুন নন–রেজিস্টার্ড স্কুলে গেছেন পরিদর্শক। তিনি ছাত্রদের মেধা যাচাই করতে ক্লাসে ঢুকে ছাত্রদের প্রশ্ন করছেন-
ভিজিটর: আচ্ছা বলো তো, টুইন টাওয়ার কে বা কারা ভেঙেছিল?
ছাত্ররা: স্যার, আমরা ভাঙি নাই
শিক্ষক: স্যার, যে-ই ভেঙে থাকুক ফাজিলের দল কেউ স্বীকার করবে না।
প্রেমিক প্রখর রোদের মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে ঘামছে
প্রেমিকা: এই, খালি গায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছ কেন?
প্রেমিক: গায়ের ঘাম শুকাচ্ছি।