তারার হাসি : ইরেশ যাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে।
এবারের তারকা অভিনেতা ইরেশ যাকের

ইরেশ যাকের
ইরেশ যাকের

এই কৌতুকটি আমার প্রিয়, কারণ ইহা অতিসত্য এবং সাবলীল।
দশতলা থেকে পড়া আর একতলা থেকে পড়ার মধ্যে পার্থক্য কী? দশতলা থেকে পড়লে আওয়াজ হয় আ আ আ আ আ আ আ আ আ আ আ আ ঢাশ! একতলা থেকে পড়লে আওয়াজ হয় ঢাশ আ আ আ আ আ আআ!
এই কৌতুকটি আমি অনেক ছোটবেলায় শুনেছি। এখনো হাসি পায়। বিমান চলা অবস্থায় জানালা দিয়ে হাত কীভাবে বের করা যায় তা অবশ্য আমি এখনো জানি না।
আমেরিকার এক লোক, রাশিয়ার এক লোক এবং বাংলাদেশের এক লোক বিমােন করে যাচ্ছিলেন। রাশিয়ার লোকটি হাত বের করে বললেন, ‘আমরা এখন সাইবেরিয়ার ওপর দিয়ে যাচ্ছি।’ কেমন করে বুঝলেন জিজ্ঞেস করাতে উনি বললেন, কারণ বাইরে অনেক ঠান্ডা।
কিছুক্ষণ পর আমেরিকার লোকটি হাত বের করে বললেন, ‘আমরা এখন নিউইয়র্কের ওপর দিয়ে যাচ্ছি, কারণ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সঙ্গে গুঁতা খেয়ে আমার হাত ছিলে গেছে।’
শেষমেশ বাংলাদেশের জন হাত বের করে বললেন, ‘আমরা এখন গুলিস্তানের ওপর দিয়ে যাচ্ছি।’ বাকি সবাই জিজ্ঞেস করাতে উনি বললেন, ‘কারণ আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি ছিল, সেটা নাই হয়ে গেছে।’

এই কৌতুকটি কি ঠিক কৌতুক? মনে হয় না। বরং বলা যেতে পারে, জীবন থেকে নেওয়া ঘটনা।
একদিন আমি আর আমার বন্ধু ফার্মগেটে হাঁটছি। যথারীতি একজন স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে বাসের গায়ে বাড়ি দিয়ে দিয়ে বাস সরাচ্ছে। হুট করে আমার বন্ধু তাকে থামিয়ে দিয়ে বলল, ‘ভাই, বাসকে মারেন কেন? বুঝায়া বলেন।’