তারুণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন সকালের বৃষ্টিটাই মনে হয় শুভ কোনো খবর বয়ে বেড়াচ্ছিল। কে জানত, বিকেলবেলা নতুন কোনো প্রকাশনা আমাদের হাতে আসছে।
বলছি ২২ জুলাইয়ের কথা। তখনো সন্ধ্যা হয়নি। ধানমন্ডি ২৭-এর বেঙ্গল গ্যালারি আর্টে বন্ধুসভার প্রায় ৫০ জন বন্ধু বসে আছি। হঠাৎ আশফাকুজ্জামান ঘোষণা করলেন, কিছুক্ষণের মধ্যেই আমরা হাতে পাচ্ছি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্যর ঈদসংখ্যা।
মোড়ক উন্মোচন করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা সানাউল আরেফিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাইদুজ্জামান রওশন, জান্নাতুল বাকের, অরুণ কুমার বিশ্বাস, সোলেমান কবীর প্রমুখ।
ঈদ সংখ্যা সম্পাদনা করেছেন বিনয় বর্মন, প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।