তারুণ্য-এর প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের প্রকাশনা উৎসব শেষে বন্ধুরা
তারুণ্যের প্রকাশনা উৎসব শেষে বন্ধুরা

অনুষ্ঠান শুরু হ​ওয়ার কথা ছিল বিকেল চারটায়। তার আগেই তারুণ্যের পদচারণে মুখরিত হয়ে ওঠে প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষ। বলছি ৫ অক্টোবর বিকেলে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্য-এর পঞ্চম সংখ্যার প্রকাশনা উৎসবের কথা।
অনুষ্ঠানে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতেই তারুণ্য-এর সম্পাদক দন্ত্যস রওশন সবাইকে স্বাগত জানিয়ে প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূরকে বন্ধুদের উদ্দেশে ফিচার লেখার ওপর কিছু বলার আমন্ত্রণ জানান।
জাহীদ রেজা নূর বলেন, কারও মতো করে না লিখে নিজের লেখাটাই হৃদয় থেকে লিখতে হবে এবং একটি ভালো লেখার জন্য অবশ্যই আগে নিজেকে বেশি বেশি পড়তে হবে।
তারুণ্য-এর লেখকদের মধ্যে অনুষ্ঠানে কথা বলেন প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বিনয় বর্মণ, মাসুম বিল্লাহ, তাসনুভা অরিণ প্রমুখ। অনুষ্ঠানের শেষ দিকে হাজির হন লেখক আনিসুল হক। তিনি নিজের লেখালেখি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বন্ধুসভার বন্ধুদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের হাসান মাহমুদ, শাকিল মাহবুব, ওমর ফারুক ও অনিক সাহা।