তারুণ্য সংসদের বর্ষপূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের তারুণ্য সংসদের বর্ষপূর্তি অনুষ্ঠান গত ২৯ এপ্রিল মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন শিক্ষককে সম্মাননা পদক দেওয়া হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা এমএম বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কবির উদ্দিন ভূঁইয়া। বক্তব্য দেন এসএম কামরুল ইসলাম, শওকত হোসেন ও মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সংসদের সভাপতি শাহাব উদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি।