তারুণ্যের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ বয়সটি সবকিছুতেই খুঁজে পেতে চায় নতুনত্ব এবং প্রাণবন্ত ভাব। ফাংকি, আধুনিক কিংবা ঐতিহ্যবাহী—রুচি ভেদে ফ্যাশনের ধাঁচটি যা-ই হোক না কেন, তাতে সব সময়ই খুঁজে পেতে চায় আধুনিকতা। তাই তাদের ঈদ আয়োজনেও অন্য সবার থেকে আনন্দটা একটু বেশিই থাকে। বাজার ঘুরে কোনো গৎবাঁধা ছক নয়, বরং পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মধ্য দিয়েই মজা খুঁজে পায় তরুণেরা। নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতে চায়। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে কার পোশাকটি বেশি সুন্দর। সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, প্যান্ট, খাটো পাঞ্জাবি, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ছাড়াও এবার তরুণদের পোশাকে বেশ বৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে। মেয়েদের জন্য শর্ট কাফতান, জাম্প স্যুট, লেগিংস, কুর্তা এগুলোর মধ্যে অন্যতম। ছেলেদের জন্য বৈচিত্র্য পাওয়া যাবে টি-শার্টের ছাপা নকশায় এবং নানা রঙের চেক শার্টে। গরম মানেই উজ্জ্বল রঙের ব্যবহার। ব্যতিক্রম নেই এ বছরও। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে সুতি, শিফন, জর্জেট, নিট, এন্ডি, সাটিন প্রভৃতিকে। বয়সের সঙ্গে মানিয়েএকস্ট্যাসির চেয়ারম্যান আশা হক জানান, ‘সবার জন্য এক ফ্যাশন নয়। ব্যক্তিভেদে এবং ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক পছন্দ করা উচিত। যে যেটা বহন করতে পারবে, তার সেভাবেই পোশাক পরা উচিত। ঈদের দিন নিজের রুচির সঙ্গে মানিয়ে একটু গর্জিয়াস পোশাক পরলে দেখতে ভালো লাগবে।’হাল ফ্যাশনে ঈদজিনেসর সঙ্গে টি-শার্ট বরাবরই পছন্দের তালিকায় আছে এবং থাকবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে। ফ্যাশন হাউস ওটু এর বাইরেও এবার বেশ কিছু আয়োজন করেছে। ‘মেয়েদের টপস হিসেবে ব্যবহার করার জন্য খাটো কাফতান করেছি আমরা। ফিউশনভিত্তিক টপস করা হয়েছে। ছেলেদের জন্য খাটো পাঞ্জাবি, উজ্জ্বল রঙের চেক শার্ট রয়েছে। এর বাইরেও এ বয়সীদের মধ্যে স্ট্রিট ফ্যাশনটি খুব জনপ্রিয়, যেটিতে থাকে মূলত জিন্স ও টি-শার্ট।’ জানালেন ওটুর ফ্যাশন পরামর্শক আছিফ ইকবাল। গরমে পশ্চিমা পোশাকের আন্তর্জাতিক ট্রেন্ডটি এবার দেখা যাচ্ছে তরুণদের পোশাকে। ফুলেল প্রিন্টের আধিক্য আছে, অন্যান্য প্রিন্টও চোখে পড়ছে। পাশাপাশি কালার ব্লকিংয়ের বিষয়টিও জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন লাল প্যান্ট হলে হলুদ টি-শার্ট। অথবা নীল স্কার্ট হলে ম্যাজেন্টা টি-শার্ট। সে ক্ষেত্রে জুতা জোড়া হতে হবে অন্য রঙের। অর্থাৎ কোনোটির সঙ্গে কোনোটির রঙের মিল থাকবে না। ছেলেদের টি-শার্টে প্রাধান্য পেয়েছে সুপারম্যান, স্পাইডারম্যান ছাড়াও বৈচিত্র্যময় মুখ, মাথার খুলি, গাড়ি, রিকশা, সাইকেল, কার্টুন, বিমূর্ত নকশা।আরবান ট্রুথের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার সুম্বেল মোমেন জানান, ‘তরুণদের পোশাক বেশ রোমাঞ্চকর হতে হবে। ফ্যাশন করার আগে সেটাকে বুঝতে হবে, জানতে হবে। তারা বিভিন্ন মাধ্যমের (ইন্টারনেট, বই, ম্যাগাজিন) মধ্য দিয়ে যে পোশাকে আরাম বোধ করবে, সেটি সম্পর্কে জেনে নিলে ভালো করবে।সাজগোজ যেমনঈদের দিন বলে কথা। এ জন্য কাজলটা একটু গাঢ় করে লাগানো যেতে পারে। জুতার ক্ষেত্রে মেয়েদের ভালো মানাবে ব্যালেরিনা, কনভার্স, গ্ল্যাডিয়েটরস অথবা অন্য কোনো ফ্ল্যাট স্যান্ডেল। হিলওয়ালা জুতা বাদ দিলেই ভালো। ছেলেদের চুলে পাঞ্জাবির সঙ্গে স্পাইক, বেকহাম, ক্লাসিক কাট বেশ ভালো মানাবে। ছেলেরা টি-শার্টের সঙ্গে ইমো লুক, মেসি লুক রাখতে পারে। জানালেন হেয়ারোবিক্সের সৌন্দর্য-পরামর্শক তানজিমা শারমীন। টি- শার্ট জিনেসর সঙ্গে কনভার্স এবং পাঞ্জাবির সঙ্গে দুই ফিতার স্যান্ডেল মানাবে।