তারুণ্যের উচ্ছ্বাসে প্রযুক্তির চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ল্যাপটপ নিয়ে মেলা, তাও আবার জমজমাট—পৃথিবীর অন্যান্য দেশে এমন উদাহরণ বিরল।কিন্তু বাংলাদেশে এরই মধ্যে হয়ে গেছে বেশ কয়েকটি ল্যাপটপ মেলা। ঢাকাতেই হচ্ছে এবার নিয়ে চার বছর ধরে।আর প্রতিবারই প্রথম দিন থেকেই জমজমাট এই ল্যাপটপ মেলা। তারুণ্যের উচ্ছ্বাস আর করপোরেট আভিজাত্যে এগিয়ে চলেছে প্রযুক্তি মেলার এই সংস্কৃতি।ব ঢাকার শেরাটন হোটেলে ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের ল্যাপটপ মেল। শেষ হবে আজ। মেলা উদ্বোধনের পরপরই দেখা গেছে এ মেলায় দর্শকদের ভিড়। কেউ একা, কেউ দল বেঁধে আবার কেউ কেউ পরিবারসহ আসছেন ল্যাপটপ কম্পিউটারের এ মেলায়।তবে মেলায় শুধু দেখাই নয় দেখেশুনে পছন্দসই ল্যাপটপ কিনছেনও দর্শকেরা। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে। মেলায় সর্বশেষ প্রযুক্তির নতুন ল্যাপটপ পাওয়া যাচ্ছে।আগ্রহের কেন্দ্রে নতুন প্রযুক্তিশুধু ল্যাপটপ কম্পিউটারের এ মেলা উদ্বোধনের পরপরই দর্শক সমাগম বাড়তে থাকে।প্রথম দিনই দর্শকদের আগ্রহ ছিলসর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ কম্পিউটারের প্রতি। নতুন কী বৈশিষ্ট্যের ল্যাপটপ এসেছে, সুবিধা কী কী—এমনই সব তথ্য জানার আগ্রহ দর্শকদের। তবে এবার সাধারণ ল্যাপটপের পাশাপাশি নতুন বৈশিষ্ট্যের ল্যাপটপের প্রতি দর্শকদের আগ্রহ লক্ষ করা গেছে। কোন ল্যাপটপে কি প্রযুক্তি যুক্ত হয়েছে, এসবই দেখছেন ক্রেতারা। সব শ্রেণীর দর্শকের জন্য মেলায় ১৮টি প্যাভিলিয়ন ও ২১টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শিত হচ্ছে। আগের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত এ মেলায় রয়েছে উপহারের ছড়াছড়ি।মেলার নতুন ল্যাপটপ, ছাড়, উপহারমেলা উপলক্ষে বেশ কয়েকটি প্রতিষ্ঠানই এনেছে নতুন ল্যাপটপ। এসব ল্যাপটপে রয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য আর সঙ্গে রয়েছে বিশেষ ছাড় ও উপহার। মেলায় এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এসারের নতুন নয়টি মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে। প্রতিটির ক্ষেত্রেই রয়েছে মূল্যছাড়সহ মাউস, অ্যান্টিভাইরাস উপহার। কম্পিউটার সোর্সের স্টলে ৯০ হাজার টাকার ম্যাকবুক কম্পিউটার পাওয়া যাচ্ছে ৮৮ হাজার টাকায়। মেলায় প্রোলিংক পিসি পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া রয়েছে উপহার। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুস ল্যাপটপে দিয়েছে মূল্যছাড় সুবিধা। আসুসের প্রায় সব মডেলের ল্যাপটপে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে মেলায়। রিশিত কম্পিউটার্স প্রতিটি ল্যাপটপে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটি ২১ হাজার ৫০০ টাকায় ল্যাপটপ বিক্রি করছে। প্রতিটা ডিএমথ্রি ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে একটি জুম আল্ট্রা ইন্টারনেট মডেম দিচ্ছে ফ্লোরা লিমিটেড। প্রতিটি স্যমসাং ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি কিউবি মডেম। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ২২ হাজার টাকায় ল্যাপটপ দিচ্ছে এবং নানা ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপে রয়েছে মূল্যছাড় ও উপহার। টেকনোএজ স্টলে আসুস, এইচপি, তোশিবা ল্যাপটপে পাওয়া যাচ্ছে মূল্যছাড়। মেলায় শুধু কিউবির মডেম পাওয়া যাচ্ছে এক হাজার ৫০০ টাকায়। লেনোভোর প্রতিটা ল্যাপটপে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে খান জাহান আলী কম্পিউটারস লিমিটেড। মেলায় ল্যাপটপ দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহানা জামান জানান, মেলায় নতুন বৈশিষ্ট্যের ল্যাপটপগুলো দেখছি। সব কটি ঘুরে দেখে তারপর কেনার ইচ্ছা আছে। মেলার মূল পৃষ্ঠপোষক কিউবির প্যাভিলিয়নে রয়েছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। মেলার দর্শক আকন্দ মুজাহিদ মেলায় এসেই নিজের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনে নিলেন পরীক্ষার ফলাফল! বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের এই সুযোগ নিয়েছে মুজাহিদের মতো অনেকেই। আয়োজকদের কথাশুরু থেকেই শুধু ল্যাপটপ নিয়ে মেলার আয়োজন করছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন। মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান জানান, ল্যাপটপ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রতিষ্ঠানকে একই ছাদে নিয়ে আসার চেষ্টা করি, যাতে দর্শক সহজে নিজের পছন্দের ল্যাপটপটি কিনতে পারে। মেলায় অন্যবারের চেয়ে অনেক বেশি ল্যাপটপ বিক্রি হবে বলে আশা করা যায়। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। টিকিট বিক্রির ১০ শতাংশ শীতার্তদের এবং ১৫ শতাংশ দুস্থদের শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে বলে মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।