প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি রাশেদ রউফের কবিতা নিয়ে বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘আয় রৌদ্র, আয়রে আমার আলো’ শিরোনামে কবিতার আসরটি বসবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
আবৃত্তিশিল্পীরা রাশেদ রউফের শিশুতোষ ছড়া, কিশোর কবিতা, মুক্তিযুদ্ধভিত্তিক লেখা ও ভালোবাসার কবিতা বৃন্দ ও এককভাবে পরিবেশন করবেন। এতে অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। আবৃত্তির ফাঁকে ফাঁকে বক্তব্য দেবেন বিশিষ্টজনেরা। রাশেদ রউফ নিজের সাহিত্যকর্ম নিয়েও বলবেন। বিজ্ঞপ্তি।