তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আবৃত্তিশিল্পী ইন্দিরা চৌধুরীর চিকিৎসা তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘পুনরাবৃত্তি’ শিরোনামে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রবেশ টিকেট পাওয়া যাচ্ছে চেরাগী পাহাড়ের বই বিপণিকেন্দ্র বাতিঘর এবং শিল্পকলা একাডেমীর শফির দোকানে। এ ছাড়া হল কাউন্টারে টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।