তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি উৎসব ১৪ ও ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের ছয় বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠান ১৪ ও ১৫ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষ। অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, কবি হেলাল হাফিজ, অভিনয়শিল্পী লাকী ইনাম, ছড়াকার লুৎফর রহমান রিটন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ। সভাপতিত্ব করবেন প্রদীপ দেওয়ানজি। আবৃত্তি করবেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা, মো. আহ্কাম উল্লাহ, রবিশঙ্কর মৈত্রী, দেবাশিষ রুপনসহ চট্টগ্রামের ১০টি সংগঠনের শিল্পীরা। সমাপনী দিনে রয়েছে সেমিনার, কথামালা ও আবৃত্তি। সেমিনার অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটায় রয়েছে উৎসব সমাপনী ও কথামালা। এতে অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য মফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করবেন শহীদজায়া বেগম মুশতারী শফী। অন্যান্য আয়োজন ছাড়াও মঞ্চে নিজ মাতৃভাষায় আবৃত্তি করবেন পৃথিবীর ১২টি দেশের শিল্পীরা। বিজ্ঞপ্তি।