তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে নবীনশিল্পীদের আবৃত্তিসন্ধ্যা ৫ জুন অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই আবৃত্তির আসর। এতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার দশম আবর্তনের নির্বাচিত ২২ শিল্পী।
আসরের উদ্বোধনী পর্বে ছিল আলোচনা সভার আয়োজন। সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, লেখক মোহাম্মদ জোবায়ের ও আবৃত্তিশিল্পী মো. মছরুর হোসেন। আবৃত্তিশিল্পী স্বপ্নিল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি প্রবীর মহাজন।
কথামালা শেষে শুরু হয় একক আবৃত্তি পরিবেশনা। শুরুতে অনুভা দেবনাথ পরিবেশন করেন আহসান হাবিবের ‘আমি কোন আগন্তুক নই’ কবিতাটি। কবি হোসাইন কবিরের ‘পাপ’ পাঠ করেন আনিকা ইবনাত। এরপর ছিল একক আবৃত্তি। তসলিমা আক্তারের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম বিকশিত কর’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।