তারুণ্যের উচ্ছ্বাসের কর্মশালা উদ্বোধন
আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের পাঁচ মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ তহুরিন সবুর। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সভাপতি অঞ্চল চৌধুরী ও সমাজকর্মী আবু সুফিয়ান।
তহুরিন সবুর বলেন, ‘ব্যক্তি ও সামাজিক প্রেক্ষাপটে শুদ্ধ উচ্চারণে কথা বলা পারস্পরিক ভাববিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখে। শুদ্ধ উচ্চারণের চর্চা ছড়িয়ে দিতে আবৃত্তি সংগঠনগুলো ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশন করেন। শুরুতেই সুবোধ সরকারের ‘শাড়ি’ কবিতাটি আবৃত্তি করেন শামীমা ইয়াসমিন। এ ছাড়া আবৃত্তি করেন সাইদুর রহমান, শান্তা সাহা, আলাউদ্দীন মজুমদার, স্বপ্নীল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।