আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস পদার্পণ করেছে ১০ বছরে। এ উপলক্ষে ৯ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ছিল নানা আয়োজন। এতে ছিল শোভাযাত্রা, ঢোলবাদন, জন্মদিন উদ্যাপন, ফানুস ওড়ানো, গান-কবিতায় আনন্দ আড্ডা ও সুহৃদ সম্মিলন।
বিকেল পাঁচটায় সজল দাশ ও তাঁর দলের ঢোলবাদনে শুরু হয় অনুষ্ঠান। ঢোলের তালে শিল্পকলা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এরপর সন্ধ্যায় সুহৃদ সম্মিলনে অংশ নেন সংস্কৃতিকর্মীরা। এ সময় তারুণ্যের উচ্ছ্বাসকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিশিষ্টজনেরা। বক্তারা সংগঠনটির সমৃদ্ধ অতীতের কথা উল্লেখ করেন এবং আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানায় পেশাজীবী সমন্বয় পরিষদ, অরিন্দম, বোধন, প্রমা, উচ্চারক, শব্দনোঙর, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, মুক্তধ্বনি, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, দৃষ্টি ও প্রথম আলো বন্ধুসভা। সবশেষ ফানুস উড়িয়ে সুহৃদ সম্মিলনের রেশ টানা হয়। বিজ্ঞপ্তি।