তারুণ্যের উচ্ছ্বাসের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, প্রতিযোগিতা, শোভাযাত্রা, আবৃত্তি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উচ্ছ্বাসের ‘অন্ধ বলয় ভাঙরে এবার শৈলী আলো জ্বেলে’ শিরোনামের দুই দিনব্যাপী বিজয় উৎসব। লাল-সবুজ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কবি অরুণ দাশগুপ্ত ও শহীদ জায়া বেগম মুশতারী শফী। উৎসবের শুরুতেই ছিল শীলা মোমেনের সভাপতিত্বে আলোচনা সভা। এতে অংশ নেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য মফিজুর রহমান। প্রথম দিনের সাংস্কৃতিক পর্বে বিজয়ের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, উদয় শঙ্কর দাশ, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, রাশেদ হাসান, দেবাশীষ রুদ্র, তনুশ্রী দীপা ও সাইদুর রহমান। একাত্তরের চিঠি পাঠ করেন হাসান জাহাঙ্গীর এবং শামিমা ইয়াসমিন। গান পরিবেশন করেন শাওন সরকার, রুবেল চৌধুরী, শ্রাবণী দাশগুপ্তা, সুমি দাশ, আল তুষি ও সুনন্দা রায়। বৃন্দ আবৃত্তি করে তারুণ্যের উচ্ছ্বাস ও প্রমা আবৃত্তি সংগঠন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী ও জিন্নাহ চৌধুরী। দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচিতে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, আবৃত্তি ও গান। শোভাযাত্রার নেতৃত্ব দেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। নাট্যজন প্রদীপ দেওয়ানজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন ও অধ্যাপক রাজীব মীর। বিজয়ের কবিতা আবৃত্তি ও একাত্তরের চিঠি পাঠ করেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শান্তনু বিশ্বাস, বেলায়েত হোসেন, ইন্দিরা চৌধুরী, আয়েশা হক, ফারুক তাহের, মিশফাক রাসেল, মাহবুবুর রহমান ও মো. মুজাহিদুল ইসলাম। সংগীত পরিবেশ করেন সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, শাহরিয়ার খালেদ, শ্রেয়সী রায়, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা, অনুপম দেবনাথ, রুবেল চৌধুরী ও আল তুষি।