তারুণ্যের উচ্ছ্বাসের মঞ্চে এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচিক শিল্পচর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে মঞ্চে এক ঘণ্টা শিরোনামে আবৃত্তির অনুষ্ঠান হয়ে গেল গত ৩১ অক্টোবর বিকেলে। নগরের ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে এ অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ রীতা দত্ত।
অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের শিল্পী সুমি বিশ্বাস, সংগীতা দেবী এবং বাপ্পা বড়ুয়া। আয়োজনে এই তিনজন শিল্পী এক ঘণ্টায় বিভিন্ন কবির ১৯টি কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন শ্রাবণী দাশ গুপ্তা।
সংগীতা দেবীর পরিবেশনায় জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ মুগ্ধ করে দর্শকদের। সুমি বিশ্বাস, শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে দর্শকদের মন মাতান। বাপ্পা আবৃত্তি করেন মধ্যযুগের কবি বিদ্যাপতির ‘মরিব মরিব সখি’সহ বেশ কয়েকটি কবিতা। বিজ্ঞপ্তি।