তারুণ্যের উচ্ছ্বাসের শ্রুতিনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচিক শিল্প চর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের সাত বছর পূর্তি উপলক্ষে ১১ থেকে ১৪ মার্চ নগরের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় চারদিনব্যাপী শ্রুতিনাট্য উৎসব ও সুহূদ সম্মিলন।
১১ মার্চ জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ঢোলবাদনের সঙ্গে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরী। সভায় অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান।
উদ্বোধনের দিন আমন্ত্রিত আবৃত্তি সংগঠন ত্রিতরঙ্গ ও নোয়াখালী আবৃত্তি একাডেমীর শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। স্বরচিত কবিতাপাঠ করেন কবি খালিদ আহসান এবং মনিরুল মনির। সংগীত পরিবেশন করেন বৈশাখী নাথ। সন্ধ্যায় মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠন মঞ্চস্থ করে শ্রুতিনাটক ‘সোজন বাদিয়ার ঘাট’।
উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় মিলনায়তনে মঞ্চস্থ হয় শ্রুতিনাটক। একক আবৃত্তি পরিবেশন করেন ভারতের আবৃত্তিশিল্পী পিনাকপানি দেব, ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন এবং তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পীরা। স্বরচিত কবিতাপাঠ করেন রাশেদ রউফ এবং আকতার হোসাইন। ফারুক তাহেরের রচনা ও নির্দেশনায় উচ্চারক আবৃত্তি কুঞ্জ পরিবেশন করে শ্রুতিনাটক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিন্ডিকেট’।
এ ছাড়া রাশেদ রউফের কবিতা নিয়ে শিশুতোষ বৃন্দপরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন সুনন্দা রায় ও রুবেল চৌধুরী। ১৩ মার্চ বৃহস্পতিবার ছিল উৎসবের তৃতীয় দিন। স্বরচিত কবিতাপাঠ করেন কবি ওমর কায়সার, কামরুল হাসান এবং ফারহানা আনন্দময়ী। বৃন্দপরিবেশন করেন কুমিল্লার কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন আল তুষি। কুমিল্লা অঞ্চলের শিল্পীরা পরিবেশন করেন মহাভারত অবলম্বনে শ্রুতিনাটক। উৎসবের সমাপনী দিন সকালে ছিল সংগঠনের সুহূদ সম্মিলন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন।