প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি, কথামালা ও নবীন আবৃত্তিশিল্পীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে গত ২৯ আগস্ট সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ, দৈনিক মুক্তবাণীর প্রকাশক ববিতা বড়ুয়া ও এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আবসার চৌধুরী। অনুষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার অষ্টম ব্যাচের ৪৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা। এরপর সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা একক ও বৃন্দআবৃত্তি পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।