তারুণ্যের চাহিদা মেটাতে গ্যালাক্সি ইয়াং ডুয়োস
সম্প্রতি স্যামসাং মুঠোফোন বাজারে এনেছে তাদের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন-গ্যালাক্সি ইয়াং ডুয়োস। তারুণ্যের নিত্যনতুন প্রয়োজন আর চাহিদার কথা ভেবেই এই মুঠোফোনটি তৈরি হয়েছে। এতে রয়েছে তিন মেগাপিক্সেল ক্যামেরা, দ্রুত গতির ব্লু-টুথ, ওয়াইফাই, জিপিএস, চার গিগাবাইট মেমোরি (৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে)। এতে অ্যানড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম ব্যবহার করে হয়েছে। এই অপারেটিং সিস্টেমের সাহায্যে ছবি, গান, ভিডিও, অ্যাপ্লিকেশন খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিচালনা করা যায়। মুঠোফোনটিতে আরও থাকছে স্মার্ট অ্যালার্ট, ইনটুউটিভ হোম স্ক্রিন। ইজি মুডের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই প্লে-স্টোর থেকে সাত লাখেরও বেশি অ্যাপ্লিকেশন হাতের নাগালে পাবেন।হ্যান্ডসেটটির সঙ্গে থাকছে ট্র্যাভেল অ্যাডাপটার, ব্যাটারি, স্টেরিও হ্যান্ডসেট, ডাটা কেবল এবং হেডসেট।মুঠোফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। সাদা, ডিপ-ব্লু এবং মেটালিক সিলভার। গ্যালাক্সি ইয়াং ডুয়োসের দাম ১৩ হাজার ৯০০ টাকা।এদিকে প্রযুক্তি বাজারে এসেছে এলজি ব্র্যান্ডের নতুন এলইডি মনিটর। ২১ দশমিক ৫ ইঞ্চির এই মনিটরটি পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী। এর দাম রাখা হয়েছে ১৪ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক।