তারুণ্যের বৈশাখ উদ্যাপন পরিষদ গঠন
চট্টগ্রামে তারুণ্যের বৈশাখ উদ্যাপন পরিষদ গঠিত হয়েছে। এই সংগঠনের ব্যানারে গত বছর থেকে কর্ণফুলীর মোহনায় অভয়মিত্র ঘাটে পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এবারও ‘বৈশাখে সম্মিলিত আওয়াজ তুলি, এসো বাঁচাই কর্ণফুলী’ স্লোগানে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠান থাকবে।
এই উপলক্ষে প্রস্তুতি সভা ২৫ মার্চ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরফরাজ নেওয়াজ। সভায় মহসিন চৌধুরীকে চেয়ারম্যান, মোহাম্মদ আজাহার উদ্দিনকে নির্বাহী চেয়ারম্যান, সরফরাজ নেওয়াজ, মোহাম্মদ জোবায়ের, আবুল হাসনাত, মশরুর হোসেন, খোরশেদ আলমকে কো-চেয়ারম্যান, মোহাম্মদ সাজ্জাত হোসেনকে মহাসচিব, ওসমান গনি, ফজলে হাসান চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মউসুফ উদ্দিন ও ইফতেখার সাইমুনকে সমন্বয়কারী করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় দুদিনের অনুষ্ঠানমালায় ঘুড়ি উৎসব, নৌকাবাইচ, বৈশাখী সাজ, পিঠা ও কাবাডি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের মুঠোফোন নম্বরে (০১৭৩৩১৫৭৭৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।