তারুণ্যের লেখকসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ আগস্ট অনুষ্ঠিত হয় তারুণ্য–এর লেখকসমাবেশ। ছবি: খালেদ সরকার
১৬ আগস্ট অনুষ্ঠিত হয় তারুণ্য–এর লেখকসমাবেশ। ছবি: খালেদ সরকার

১৬ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করে লেখকসমাবেশের। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্য-এর লেখকদের নিয়েই ছিল এ আয়োজন।
তারুণ্য-এর দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। এগুলোর সম্পাদক ও লেখকদের অনেকই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে পাঁচটায় ‘লেখার ইসকুল’ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। লেখার ইসকুল উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিনয় বর্মণ।
আয়োজকদের পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আল মামুন সবাইকে অভিন্দন জানান।
রবিউল ইসলাম