
খবর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বললেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনে একটি অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এই সম্বোধন করেন তিনি। সূত্র: প্রথম আলো, ১৭ ডিসেম্বর ২০১৪

আচ্ছা, লোকটার সমস্যা কোথায়! কয় দিন পর পর এমন উল্টাপাল্টা কথা বলে কেন?
ভাই রে, লোকটার কয়েক বছর ধরে চিকিত্সা চলছে, শত শত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, একটু পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে না!
ভাই, দেখছেন, দেশে এখন টাকা পাচার বেড়ে গেছে।
আমাদের সময় তো টাকা বেশি হলে আমরা বিদেশে রপ্তানি করতাম, এখন তো ওরা যা করে তা পাচার, পাচার!
ভাই, মাঝে মাঝে কী বলেন, লোকজন তো হাসাহাসি করে!

রাজনীতিতে মাঝে মাঝে এই সব বললে হিট বাড়ে, তুমি এই সব বুঝবা না!
ও, আপনি তাইলে নিজেরে অনলাইন পত্রিকা ভাবেন!

এই ছেলে, দাঁড়াও, দুজন ইতিহাসবিদের নাম বলো তো?
স্যার, হেরোডেটাস আর তারেক রহমান!
ঠিকই বলছ, তবে একজন স্বীকৃত অন্যজন বিকৃত!