প্রামাণ্য ছবি মুক্তির গান দিয়ে সাড়া ফেলেছিলেন প্রথম। পূর্ণদৈর্ঘ্য ছবি মাটির ময়না ও অন্তর্যাত্রার পর সম্প্রতি তৈরি করলেন রানওয়ে। এবারের সময়ের তারকা—প্রথম বিদ্যাপীঠভাঙ্গা দারুল উলুম মাদ্রাসা, ফরিদপুর।ছেলেবেলায় যা হতে চেয়েছিলামচলচ্চিত্রনির্মাতা বাদে অন্য অনেক কিছুই হতে চেয়েছিলাম।প্রথম নির্মাণআদম সুরত। শিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিদুঃখজনক হলো, প্রায়ই প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে ভুলে যাই, যেমন—ভিজিটিং কার্ড, রিডিং গ্লাস ও বলপয়েন্ট।হলে গিয়ে দেখা প্রথম ছবিঠিক মনে নেই। খুব সম্ভবত সৈয়দ হাসান ইমাম অভিনীত উর্দু ছবি উলঝান। তবে পুরান ঢাকায় কোনো এক নিকটাত্মীয়ের বাসায় ৩৫ মিলিমিটারের প্রজেক্টর চালিয়ে পারিবারিকভাবে দেখা ছবি বিদ্যাসাগরের একটি দৃশ্য আবছা মনে পড়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের ওপর খেপে গিয়ে বারান্দায় ধুতির কোঁচা ধরে পায়চারি করছেন।‘রানওয়ে’ তৈরি করতে গিয়ে স্মরণীয় অভিজ্ঞতাশিল্পী-কলাকুশলীদের সবাইকে নিয়ে টানা ১৩ দিন ১৩ রাত বলতে গেলে রানওয়েতেই বসবাস করা।প্রিয় তিন নির্মাতাআমার তিন ডজন প্রিয় নির্মাতা! তাঁদের মধ্য থেকে তিনজনকে বেছে নেওয়া মুশকিল।নির্মাণের বাইরে অন্য যে কাজে পারদর্শীরান্না ও ঘর গোছানো।চলচ্চিত্র বিষয়ে প্রিয় উক্তিআব্বাস কিয়ারোস্তামি বলেছেন, চলচ্চিত্র হলো মিথ্যার মালা গেঁথে বৃহত্তর সত্যের কাছে পৌঁছানো। আমি বলি, চলচ্চিত্র নির্মাণ এমন এক কদর্য প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা বৃহত্তর সুন্দরের কাছে পৌঁছাতে চেষ্টা করি।‘মাটির ময়না’ ছবিতে আমার প্রিয় চরিত্রইব্রাহিম হুজুর ও রোকন। এই মুহূর্তে দেখছিনূরুল আলম আতিকের বিকল পাখির গান।আমার চলচ্চিত্রগুরুঅনেকেই। কিন্তু বাজেট ও দর্শক পেলে ফ্রেডেরিখো ফেলিনির মতো ব্যক্তিমানুষের অন্তর্জগতের জটিলতা নিয়ে ছবি করতে চাই। যে ছবির ভাবনা মাথায় ঘুরছেবলে লাভ নেই। কারণ, তা হয়তো এই জীবনে বানানো সম্ভব হবে না। ক্যাথরিনের সঙ্গে প্রথম দেখা১৯৮৭ সালের মাঝামাঝি, ঢাকায়, কবি ও লেখক আহমদ ছফার কল্যাণে। ছেলে নিষাদকে নিয়ে যে স্বপ্ন দেখিসুন্দর পৃথিবীতে বড় হোক। অসুন্দর পৃথিবীকে বদলে দেওয়ার লড়াইয়ে তার পূর্বপুরুষদের সংগ্রামে শামিল হোক। নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্যআমি খুব ভীতু মানুষ, সৎসাহসের অভাব। অনেক সময় মানুষের মুখের সামনে সত্যি কথা বলতে ভয় পাই। অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি না, নিজে অসুস্থ হয়ে যাই। মনে হয়, আমি ওই রোগে আক্রান্ত হয়ে পড়েছি। সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী