তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চকরিয়ায় চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে পড়া চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বরেণ্য সাংবাদিক-চিত্রশিল্পী মিশুক মুনীরের স্মরণে ৭ অক্টোবর কক্সবাজারের চকরিয়ায় স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চকরিয়া সুস্থ ধারা চলচ্চিত্র চর্চা কেন্দ্র উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা ফজলুল করিম, জামাল উদ্দিন, আওরঙ্গজেব, আমিনুর রশিদ, উম্মে কুলসুম, চকরিয়া সুস্থ ধারা চলচ্চিত্র চর্চাকেন্দ্রের সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক রাশেদ ইবনে হোছাইন প্রমুখ। শেষে স্বাধীনতাসংগ্রাম নিয়ে তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান এবং শিশুতোষ চলচ্চিত্র মাটির ময়না প্রদর্শন করা হয়।