তাল বিক্রি না করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তরচর মজলিশপুর গ্রামে গত মঙ্গলবার সকালে প্রতিবেশীর কাছে তাল বিক্রি করতে রাজি না হওয়ায় রূপধন বেগম (৫৮) নামের এক বৃদ্ধাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনাগাজী থানায় একটি মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের বৃদ্ধা রূপধন বেগম মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি তালগাছ থেকে ঝরে পড়া একটি পাকা তাল কুড়িয়ে পান। তাল নিয়ে বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী নিজাম উদ্দিনের স্ত্রী জাহেদা বেগম তালটি তাঁর কাছে বিক্রির জন্য বলেন। রূপধন রাজি না হওয়ায় এ নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক এবং ঝগড়া। একপর্যায়ে জাহেদার স্বামী নিজাম ও মেয়ে শিল্পী এসে ঝগড়ায় যোগ দেন এবং উত্তপ্ত কথা কাটাকাটির একপর্যায়ে রূপধনকে তাঁরা এলোপাতাড়ি পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। গ্রামের লোকজন এগিয়ে এসে রূপধনকে সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় রূপধন বেগম বাদী হয়ে জাহেদা বেগম, তাঁর স্বামী নিজাম উদ্দিন ও মেয়ে শিল্পী আক্তারকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।