তালাশ-এর বিরুদ্ধে কক্সবাজারে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ অনুষ্ঠানের নির্মাতা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে কক্সবাজারে। যুগ্ম জেলা জজ আদালতে ১৫ অক্টোবর সাড়ে পাঁচ কোটি টাকার এই মানহানির মামলা দায়ের করেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমানের ছোট ভাই আবদুস শুক্কুর। মামলায় তালাশের উপস্থাপক মন্জুরুল করিম, সম্পাদক, প্রযোজকসহ পাঁচজন এবং টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৩১ আগস্ট রাত সাড়ে নয়টায় প্রচারিত তালাশ অনুষ্ঠানে ইয়াবা চোরাচালানের সঙ্গে বাদীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। এতে তাঁর ও পরিবারের সদস্যদের চরম সম্মানহানি ঘটেছে।