তাসলিমাকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসলিমা নাহার চৌধুরী চট্টগ্রাম সরকারি সিটি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি চট্টগ্রাম বন্ধুসভার একজন বন্ধু। এ অল্প বয়সেই তিনি ব্ল্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। কিন্তু তাসলিমার দরিদ্র পিতার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি সবার কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শারমিন নাহার চৌধুরী, হিসাব নম্বর ০০৪১০২০২৯৫৫০৪, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্টেশন রোড, চট্টগ্রাম। ফোন: ০১৬৭৫৫১৬৫৯৪। বিজ্ঞপ্তি।