তাস খেলায় ভাগ্যটা একটা বড় জিনিষ। কিন্তু শুধু ভাগ্য থাকলেই হয় না। তাস খেলা টেকনিকও জানতে হয়। আর তাসের খেলার কোন শেষ নাই। একেক ভাবে একেক রকম মজার মজার খেলা। আর প্রতিটি খেলার আলাদা আলাদা নিয়ম কানুন। আর তাসের কিছু মজার খেলা নিয়ে স্পিডি সলিটেরিয়ার। গেমসের শুরুতে গেমারকে বেছে নিতে হবে তার পছন্দে জায়গা এবং খেলার ধরন বেছে নবেন। যেখানে গিয়ে মনের সুখে তাস খেলাটা চালাতে পারবেন। এর মধ্যে যে কোন একটি খেলা বেছে নিয়ে গেমারকে খেলা শুরু করতে হবে। তবে প্রচলিত তাসের খেলা ছাড়াও রয়েছে বেশ কিছু স্পেশাল খেলা। এর মধ্যে উল্লেখ যোগ্য খেলাগুলো হচ্ছে সি টাওয়ারস, গ্র্যান্ডফাদার, ওল্ড ক্লক, স্কয়রপিওন, বিগ ফোর্টি, ইস্টহেভেন এবং ব্লাইন্ড এলিয়াস। গেমসে জিতে যদি গেমার বোনাস পয়েন্ট লাভ করতে পারে তবে বিভিন্ন ধরনের সুবিধা পাবে। এই সব সুবিধার মধ্যে রয়েছে ব্লাইন্ড কার্ড দেখার সুবিধা, কার্ড সাফল করা সহ বিভিন্ন কাজ করা। আর প্রতিটি ব্যাগ্রাউন্ডই অ্যানিশেমন করা থাকবে। আর গেমসে আটকে গেলে আছে বিভিন্ন টিপস এবং চাল ফেরানোর সুবিধা। সবমিলিয়ে অবসর কাটানোর জন্য খুবই একটা ভালো গেমস হচ্ছে স্পিডি সলিটিয়ার। কারন গেমসের শব্দশৈলী এবং অ্যানিমেশন খুবই সহজে গেমারকে গেমসের প্রতি আকৃষ্ট করবে। ফলে সবমিলিয়ে গেমারের বুদ্বিমত্তার উপর নির্ভর করবে খেলার ভবিষ্যত। গেমসটি খেলার সময় অদ্ভুত এক ভাললাগা পেয়ে বসবে গেমারের মধ্যে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮, ২০০০, এমই, এক্সপিপ্রসেসর: ২৫৬ মেগাহার্জ ভিডিওকার্ড: ৪ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগী সিডি-রম ড্রাইভ: ১২ এক্স র্যাম: ১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৮.১হার্ডডিস্ক ড্রাইভ: ১০০ মেগাবাইট খালি জায়গা