জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের গানের হাতেখড়িটা হয়েছিল ছায়ানটে। শুরুতে রবীন্দ্রসংগীত, তালিম নিয়েছেন শাস্ত্রীয় সংগীতেও। এরপর ব্যান্ড দল ব্ল্যাকের সঙ্গে যুক্ত হয়ে ঝুঁকে পড়েন রক গানের দিকে। সম্প্রতি তাহসান তৈরি করেছেন তাঁর নতুন ব্যান্ড দল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এবারের সময়ের তারকা—আমার প্রথম স্কুল—এ জি চার্চ স্কুল, ঢাকা।মঞ্চে গাওয়া প্রথম গান—পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লালগায়ক না হলে—ভ্রমণবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হতাম। ‘ক্রীতদাসের নির্বাণ’(অ্যালবামের শিরোনাম)এর মানে—কর্মের দাসত্ব থেকে মুক্তি লাভ।গান রেকর্ডিংয়ের পূর্ব মুহূর্তে মনে হয়—এই আনন্দমাখা কাজ যেন কখনো শেষ না হয়।কে জনপ্রিয়, মিথিলা, না তাহসান—দুজনে দুজনার জায়গায় সমান জনপ্রিয়।মিথিলার অভিনয় দেখে যা মনে হয়—একজন প্রতিভাবান অভিনেত্রীর অভিনয় দেখছি।প্রিয় মানুষ—ড. মুহম্মদ জাফর ইকবাল।মাঝে মাঝে যাকে ভেবে এলোমেলো লাগে—যে গানটা লিখেছে সে জানে।আমার জীবনের বড় পাগলামি—আইবিএ থেকে পাস করার পর একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। সেই চাকরিটা ছেড়ে দেওয়াটা অনেকে পাগলামি ভেবেছিল।আমাকে কেন্দ্র করে কে ঘুরছে—যখন মিথিলার প্রেমে পড়েছিলাম, তখন তাকে কেন্দ্র করে আমি নিজেই ঘুরেছি।নিজের সম্পর্কে অপ্রকাশিত তথ্য—আমি বেশ অলস। বাকিটা অপ্রকাশিতই থাক।সুফি গান যে জন্য ভালো লাগে—সুফি গান আত্মিক প্রশান্তি আনে।বাংলাদেশের যে দিকটা বদলে দিতে চাই—ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ।সাক্ষাৎকার: আসাদুজ্জামান