তাহাদের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এলেই বিভিন্ন পত্রিকায় তারকাদের আনাগোনা শুরু হয়। তারকারা ঈদে কী পরবেন, কী করবেন না করবেন—এসব দিয়েই পাতা ভরে পত্রিকাগুলো। তারকারাও প্রতিবছর প্রায় একই ধরনের কথা বলেন। তবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তারকাদের মতো করে সাক্ষাৎকার দিলে ব্যাপারটা কেমন হতো, তা-ই ভেবে বের করার চেষ্টা করেছেন আদনান মুকিত, এঁকেছেন জুনায়েদ আজীম চৌধুরীঈদের দিন ঘরেই থাকবেন মোকাদ্দেসঈদের দিন সকালে গোসল করে পাঞ্জাবি পরবেন মোকাদ্দেস। তবে শুধু পাঞ্জাবি পরলেই তো হয় না, এর সঙ্গে পাজামাও পরতে হয়। সারা দিন যেহেতু ঘরেই থাকবেন, তাই পাজামা নয়, মোকাদ্দেস পরবেন লুঙ্গি। এরই মধ্যে নরসিংদী থেকে পাক্কা পাঁচ হাত সাইজের একটি লুঙ্গি কেনা হয়ে গেছে। সাধারণত নীল-সাদা চেক লুঙ্গি তাঁর বেশি পছন্দ, তবে প্রিন্টের লুঙ্গিও পরেন তিনি। পাঞ্জাবির ক্ষেত্রে তাঁর আলাদা কোনো পছন্দ নেই। শ্বশুর-শ্যালকদের পাঞ্জাবি কেনার পর টাকা বাঁচলেই কেবল পাঞ্জাবি কেনা হবে তাঁর। ঈদের পাঞ্জাবিটা মোকাদ্দেসের স্ত্রীই পছন্দ করে কেনেন। এ ক্ষেত্রে হাসিমুখে মাথা নাড়া ছাড়া আর কিছুই করেন না মোকাদ্দেস। কিন্তু এমন খুশির দিনে ঘরে বসে থাকবেন কেন? ‘বের হলেই তো পাওনাদারদের সঙ্গে দেখা হবে, বাঁচতে হলে ঘরে থাকতে হবে। তাই ঘরেই থাকব।’ মোকাদ্দেসের সরল উত্তর।সন্ধ্যায় দলবল নিয়ে বেরোবেন শামসুঈদের আগে কাজের প্রচণ্ড চাপ থাকে শামসুর। বিভিন্ন স্থানে খেপ থাকে তাঁর। ঈদের দিনটা তাই বিশ্রামেই কাটাবেন তিনি। সকালে গোসল করে প্রথমে পাঞ্জাবি পরবেন। সাধারণত রঙিন-জমকালো-ঝিকিমিকি পাঞ্জাবি তাঁর বেশি পছন্দ। হালকা রঙের পাঞ্জাবি একদম পছন্দ করেন না তিনি, ওগুলো নাকি ‘বুইড়াদের পোশাক’। এরপর টিভিতে বাংলা সিনেমা দেখেই সময় কাটাবেন শামসু। বিজ্ঞাপনের কারণে দুই ঘণ্টার সিনেমা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেলেও বিরক্ত হবেন না তিনি। কারণ, এতে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা দেখা যায়। মূলত সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোই বেশি ভালো লাগে তাঁর। সন্ধ্যায় দলবল নিয়ে বেরোবেন শামসু। এ সময় পরনে থাকবে জিনস আর কালো টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। কালো পোশাকে অন্ধকারে সহজে দেখা না যাওয়ায় ছিনতাই করতে বেশ সুবিধাই হবে তাঁর। এ উপলক্ষে নতুন পিস্তলও কিনেছেন তিনি। সেটাই সঙ্গে নেবেন। কেউ একটু তেড়ি-বেড়ি করলেই ভুঁড়ি ফুটো করে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই শীর্ষ সন্ত্রাসী।ঈদের দিনও মকসুদের গায়ে দায়িত্বের পোশাকঅন্যান্য দিন ডিউটি না দিলেও ঈদের দিন খুব ভালো করে ডিউটি দেবেন মকসুদ। সকালে গোসল করেই তাঁর খাকি পোশাকটি পরে নেবেন। এরপর ঠায় দাঁড়িয়ে থাকবেন গেটের সামনে। অন্যান্য দিন বাড়ির কর্তারা কাজে ব্যস্ত থাকেন। গেটে কে থাকল না থাকল, এ ব্যাপারে তাঁদের খেয়ালই থাকে না। কিন্তু ঈদের দিন সবার চোখ কীভাবে যেন গেটের দিকে চলে যায়। তাই এদিন একেবারে পরিপাটি থাকবেন মকসুদ। বাড়ির কর্তারা গেটের কাছে এলেই বুট ঠুকে স্যালুট দেবেন তিনি। খুশি হয়ে কর্তারা টাকাপয়সা ভালোই দেবেন। মেহমানদের গাড়ি এলেও একই কাজ করবেন মকসুদ। সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দেবেন তিনি। তবে কাকে স্যালুট দিচ্ছেন, এ ব্যাপারে বেশ সতর্কতার পরিচয় দেবেন। গতবার এক ভিক্ষুককে স্যালুট দিয়ে বেশ লজ্জার মধ্যে পড়েছিলেন। গার্ডরুমের টিভিটা এমনভাবে সেট করবেন, যাতে গেটে বসেই তা দেখা যায়। মাঝে পাশের বিল্ডিংয়ের কুলসুমের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করতে যাবেন। এ সময় সিল্কের পাঞ্জাবি-পাজামা পরবেন, গলায় থাকবে চেইন। ঈদের দিনটা ভালোই যাবে বলে মনে করেন এই সিকিউরিটি গার্ড।নিজের হাতে রান্না করবেন রবিউলঈদের দিন সকালবেলা গোসল করে পাঞ্জাবি পরবেন রবিউল। এরপর বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে চলে আসবেন বাসায়। কারণ, এবার ঈদে নিজের হাতে রান্না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য না করে উপায়ও নেই। স্ত্রীকে পর্যাপ্ত শাড়ি কিনে দেননি তিনি। ফলে স্ত্রী যে ঈদে বাবার বাড়িতে চলে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই রবিউলের। রান্না করার জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু রেসিপি ও ভিডিও ডাউনলোড করেছেন তিনি। স্ত্রী থাকলে শ্বশুরবাড়ির বিরক্তিকর আত্মীয়দের আনাগোনায় ঘর ভরে যেত। এ ঝামেলা থেকে বেঁচে যাওয়া দারুণ খুশি রবিউল। ঠিক করেছেন, বন্ধুদের দাওয়াত দিয়ে সবাই মিলে সেই রকম একটা মুভি দেখবেন। এ জন্য বেশ কিছু ডিভিডিও কিনেছেন। স্ত্রীর কারণে বন্ধুদের তেমন সময়ই দিতে পারেন না তিনি। তাই রাতে বন্ধুদের সঙ্গে খেতে যাবেন দামি কোনো রেস্টুরেন্টে। অনেক মজাই হবে সেখানে। সব মিলিয়ে দিনটা ভালো যাবে, এমনটাই আশা করছেন রবিউল।জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েই দিন কাটবে মন্টুরঈদের দিন সকালে গোসল করে পাঞ্জাবি পরবেন মন্টু। এমনিতে জমকালো পাঞ্জাবিই তাঁর পছন্দ, তবে রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তিনি সুতির সাদা পাঞ্জাবি পরবেন, সঙ্গে সাদা পাজামা। পাজামার ফিতাটা যেন বেশ শক্ত থাকে, এ বিষয়ে বিশেষ নজর থাকবে তাঁর। পাঞ্জাবিটা দেখলেই যেন কম দামি মনে হয়, এ জন্য অনেক টাকা খরচ করে একটি পাঞ্জাবি তৈরি করিয়েছেন তিনি। পায়ে থাকবে ইতালি থেকে আনা চামড়ার স্যান্ডেল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম সংগ্রহ করেন মন্টু। ঈদের দিন পছন্দের কোনো একটি পারফিউম ব্যবহার করবেন তিনি। প্রত্যেক মানুষের সঙ্গে কোলাকুলি করার সিদ্ধান্ত নিয়েছেন মন্টু। বিশেষ করে, খাঁটি গরিব লোকদের অগ্রাধিকার দেবেন তিনি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বাসায় ফিরবেন মন্টু। বাসায় এসেই গোসল করে নামি দোকান থেকে কেনা দামি পাঞ্জাবিটা পরে ফেলবেন এই রাজনৈতিক কর্মী।ঈদে কোনো শপিং করব না: আকলিমাসাজগোজ আর ফেসবুক নিয়ে সারা দিন এত ব্যস্ত থাকি যে কেনাকাটা করার সময়ই তেমন পাই না। শপিংয়ের দায়িত্বটা তাই মাকেই নিতে হয়। অনেক চিন্তা করে ঠিক করেছি, এবার ঈদে শাড়ি পরব। মা অর্ডার দিয়ে বেশ কয়েকটা জামদানি তৈরি করিয়েছেন। এগুলোর ছবি ফেসবুকে আপ করব। যে শাড়িটা সবচেয়ে বেশি লাইক পাবে, ওটাই পরব ঈদের দিন। এর সঙ্গে ম্যাচিং করে কানে আর গলায় পরব হীরার অলংকার। মুঠোফোনটাও হবে শাড়ির সঙ্গে ম্যাচ করা। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে আব্বু সিঙ্গাপুর থেকে এনেছে সেটা। আগের দিন রাতে হাতে মেহেদি দেব। ডিজাইনের অনেক বই নিয়ে এসেছি, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। বয়ফ্রেন্ড যে ডিজাইনটা পছন্দ করবে, ওটাই করতে হবে শেষমেশ। ঈদের দিন বাসায় থাকব। তাই হালকা মেকআপ হলেই চলবে। চুলটা ব্লো ড্রাই করা থাকবে। চোখে থাকবে হালকা সবুজ লেন্স আর ঠোঁটে হালকা লিপস্টিক। এই তো, ঈদে এর বেশি কিছু করছি না।