তিন ইউনিয়নের দুটিতে জনসংহতি-সমর্থিত প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ১৯ জুন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। নির্বাচনে তিন ইউনিয়নের দুটিতে জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। ১ নম্বর মেরুং ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন চার হাজার ৬৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২ নম্বর বোয়ালখালী (সদর) ইউনিয়নে জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত চয়ন বিকাশ চাকমা তিন হাজার ৬০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩ নম্বর কবাখালী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত বিশ্ব কল্যাণ চাকমা। তিনি তিন হাজার ৯৩০ ভোট পেয়েছেন । নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনটি ইউনিয়নে ১১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। নিয়োজিত ছিল ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স। এ ছাড়া ভোটকেন্দ্রগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি ও পুলিশের নয়টি দল দায়িত্ব পালন করে। নির্বাচনের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম ছয়জনকে পাঁচ শ টাকা করে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেরুং ইউনিয়নে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী আদায়কৃত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এ তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নির্বাচন সুষুমভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের সব রকম প্রস্তুতি ছিল। শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।