তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় প্রামাণ্যচিত্র উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্যোগে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও আফগানিস্তানের ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আজ বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধনের পর সন্ধ্যা সাতটায় দেখানো হবে শ্রীলঙ্কার চলচ্চিত্র দ্য স্টোরি অব ওয়ান এবং ভারতের চলচ্চিত্র অ্যালগরিদমস। পরদিন ৯ জানুয়ারি বিকেল চারটায় দেখানো হবে পাকিস্তানের চলচ্চিত্র মাই পাঞ্জাবি লাভ এবং আফগানিস্তানের নো বুরকাস বিহাইন্ড বারস। সন্ধ্যা ছয়টায় দেখানো হবে মিয়ানমারের সিক্সটি টু পানসদন স্ট্রিটস এবং শ্রীলঙ্কার নো ফায়ার জোন। রাত আটটায় থাকছে বাংলাদেশের তাজরিন এবং মিয়ানমারের মিস নিকি অ্যান্ড দ্য টাইগার গার্লস। উৎসবের শেষ দিন ১০ জানুয়ারি বেলা তিনটায় নেপালের চলচ্চিত্র হু উইল বি এ গুরখা, বিকেল সাড়ে তিনটায় ভারতের ইনভোকিং জাস্টিস, সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের শুনতে কী পাও এবং রাত আটটায় বাংলাদেশের মাই বাইসাইকেল প্রদর্শিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ৯ জানুয়ারি বিস্তারের মেহেদিবাগ কার্যালয়ে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।