প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বেসরকারি প্রতিষ্ঠান মাইডাসের আয়োজনে তিন দিনের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) বাণিজ্য মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। ২৭ আগস্ট সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মেলা উদ্বোধন করেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুস সোবহান, মাইডাসের উপমহাব্যবস্থাপক এম শামসুদ্দিন, কক্সবাজারের নারী উদ্যোক্তা নয়ন সেলিনা, নারী সংগঠক শিউলি শর্মা প্রমুখ। মেলায় দেশীয় পণ্যের ২০টি স্টল স্থান পায়।
এ এস এম মশিউর রহমান বলেন, নারী উদ্যোক্তাসহ ভোক্তাদের দেশীয় পণ্যের ব্যাপারে আগ্রহ তৈরির জন্য ৩০ বছর ধরে মাইডাস এই আয়োজন করে আসছে।