তিন পাহাড়ের হলো মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট-কাঠের দেয়ালের মধ্যে পাহাড়ের মেলা। শুনতে অবাকই লাগে। তা-ও আবার ছোটখাটো পাহাড় নয়, বিশ্বের শীর্ষ পর্বতের তিনটি নিয়ে মেলা।৯ থেকে ১৫ ডিসেম্বর ঢাকার দৃক গ্যালারিতে শেষ হলো পর্বতারোহী এম এ মুহিত ও তিন শেরপার আট হাজার মিটারের তিনটি পর্বত জয়ের আলোকচিত্র প্রদর্শনী।‘এভারেস্ট চো-ইয়ো মানাসলু’ শিরোনামের এ প্রদর্শনীতে হিমালয় পর্বতের নিসর্গ, পাহাড়ি জীবন ও পর্বতারোহীদের ৭০টি আলোকচিত্র স্থান পায়। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রদর্শনীর উদ্বোধন করেন। ভারত ও নেপালের চারজন খ্যাতনামা পর্বতারোহী—দেবাশীষ বিশ্বাস, দীপঙ্কর ঘোষ, তেম্বা চিরি শেরপা ও মিংমা গ্যালজে শেরপা বিশেষ অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জিসান হাসান।প্রদর্শনীতে আসা অভিযাত্রিক ইনাম আল হক বলেন, ‘এভারেস্ট, চো-ইয়ো ও মানাসলু শৃঙ্গ বিজয়ের মাধ্যমে এম এ মুহিত বিশ্বের সর্বোচ্চ আটটি শিখরের তিনটিতে আরোহণকারী একমাত্র বাংলাদেশি পর্বতারোহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।’পর্বতারোহণের পাশাপাশি এম এ মুহিত এক দশক ধরে পর্বতারোহণের আলোকচিত্র ধারণ করছেন। ইতিপূর্বে ঢাকায় তাঁর পাঁচটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।