তিন ভবঘুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক অনেক দিন পর সেদিন আমি, শাওলী আর শিক্তা (থ্রি ইডিয়টস!) ঘুরতে বের হয়েছিলাম। ‘হু কেয়ারস’ মতবাদে বিশ্বাসী আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেছি, মারামারি করেছি ইচ্ছামতো। আশপাশের লোকজন যে আমাদের পাগল মনে করেছিল—এ ব্যাপারে আমরা নিশ্চিত। কফি হাউজে খেতে বসে অন্যদের নিয়ে হাসাহাসি, ছেলেদের নিয়ে চুপি চুপি মন্তব্য, ‘কফিতে চিনি কম—আরও দ্যান’ বলে চেঁচানো, চুড়ি কিনতে গিয়ে চোয়াল শক্ত করে কঠিন দামাদামি, ভিনদেশি দেবদাসের ভাত খাওয়া দেখে অট্টহাসিতে ফেটে পড়া—আরও কত শয়তানি যে তিনজনে মিলে করেছি তার হিসাব নেই। (বিশ্ববিদ্যালয়ের হাওয়া প্রথম গায়ে লাগলে যা হয় আর কি!)সেদিন খুব মজা করেছি—খুব, খুব, খুব। এ রকম একটা দিনের অপেক্ষায় অনেক দিন ছিলাম। কত গল্প, কত পরিকল্পনা, কত দুষ্টুমি, আহারে কী মধুময় দিন! ইডিয়টরা বোধহয় এমনই হয়, তাই না?সুমনা হোসেন,দক্ষিণ টুটপাড়া, খুলনা।