তিন মনীষীর স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্র ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা একাডেমির আয়োজনে তিন কৃতী মনীষী ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী মনিরুজ্জামান ইসলামাবাদী, ইতিহাস গবেষক আবদুল হক চৌধুরী ও ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে ২৫ অক্টোবর স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিএমইউজে) মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ফরিদা মনি শহীদুল্লাহ। অতিথি ছিলেন সুলতানা রিজিয়া, আখতারুন নাহার, এস এম ফরিদুল হক, এস এম সিরাজউদ্দৌলা, এ জে জাহেদ চৌধুরী, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।