পটিয়া এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চবিদ্যালয়
তিন যুগপূর্তি ও মিলন মেলা উৎসব কমিটির প্রস্তুতি সভা
পটিয়া এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চবিদ্যালয়ের তিন যুগপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসব উপলক্ষে ৩ মার্চ সন্ধ্যায় উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উৎসব কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মর্তুজা কামাল মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৪ ও ২৫ মার্চ দুই দিনব্যাপী উৎসব সফল করার আহ্বান জানানো হয়।
বক্তব্য দেন মো. কায়ছার চৌধুরী, গাজী মো. মামুন, আবদুল মালেক, আবুল কাসেম, মো. হাবিব, এস এম সাইফুল্লাহ, এম এন হাকিম, শাহাদাত হোসেন, ইফতেখার হোসেন, এস এম ফজলুল কাদের চৌধুরী, আবদুল মোতাবেল, আনিসুর রহমান, জসিম উদ্দিন, গাজী বখতেয়ার উদ্দীন, মো. নাছির, শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় ১০ মার্চের মধ্যে নিবন্ধন কাজ শেষ করার অনুরোধ জানানো হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।—