তিন শিক্ষক নেতার শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি নরেশ চক্রবর্তী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছৈয়দ আহমদ ও উত্তর জেলা শাখার মহিলা সম্পাদক নেলী রায়ের শোকসভা গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে কদম মোবারক ইসলামাবাদী মিলনায়তনে প্রয়াত শিক্ষকনেতাদের এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষকনেতা এ কে মাহমুদুল হক, বাদলচন্দ্র শিকদার, সৈয়দ লকিতুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, প্রদীপ কানুনগো প্রমুখ। সভায় প্রয়াত শিক্ষকদের স্বজনেরা স্মৃতিচারণা করেন। শোকসংগীত পরিবেশন করেন স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা ও বিচিত্রা চৌধুরী। বিজ্ঞপ্তি।