তিনজন বিধবা নারীকে আর্থিক সহায়তা দিল প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি তিনজন বিধবা নারীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে নগরের মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশের জ্যেষ্ঠ গভর্নর অ্যাডভাইজার এ এম কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন এম ই বি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল, প্রয়াসের পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, আবদুল মোরশেদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী, ব্যাংকার এম এম সাইফুল্লাহ ও আয়োজন কমিটির চেয়ারম্যান মো. সামশেদ নেওয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
বক্তারা বলেন, প্রয়াস প্রতি মাসে সেবা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি