তিনটি পৌরসভায় ৪৮টি ভোটকেন্দ্রের ৩৮টি গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর তিনটি পৌরসভায় ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টিকে পুলিশ তাদের ভাষায় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ইতিপূর্বে এ ধরনের ভোটকেন্দ্রকে পুলিশের ভাষায় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হতো। এসব কেন্দ্রে ভোট গ্রহণের দিন অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের পাশাপাশি থাকবে কঠোর নজরদারি।পুলিশ সূত্র জানায়, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৩০টি ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে।এগুলোর মধ্যে ২১টি ভোটকেন্দ্রকে পুলিশ গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে। ফেনী পৌরসভার নয়টি ভোটকেন্দ্রকে পুলিশ সাধারণ হিসেবে উল্লেখ করেছে।সোনাগাজী পৌরসভায় নয়টি ভোটকেন্দ্রের মধ্যে সব কটিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সোনাগাজী থানার পুলিশ।অন্যদিকে পরশুরাম পৌরসভায় নয়টি ওয়ার্ডের জন্য স্থাপিত নয়টি ভোটকেন্দ্রের মধ্যে আটটিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোয়ে শুধু অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে তা নয়, এসব কেন্দ্রের প্রতি অধিকতর নজরও দেওয়া হবে।প্রসঙ্গত, জেলার ফেনী পৌরসভার নির্বাচন তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি হওয়ার কথা থাকলেও এক আদেশে ১৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোনাগাজী ও পরশুরাম পৌরসভার নির্বাচন ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাগনভূঞা পৌরসভার নির্বাচনের দিন ধার্য রয়েছে ২৭ জানুয়ারি।