তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরের কষ্টে ব্যথিত, ইশ্!মনে মনে বাজাবেন শিস।দেখা হলে—কী অবস্থা?কেমন চলছে? ভালো!দেখতে ভীষণ ফরসা তিনিমনটা শুধু কালো।তিনিভীষণ করিতকর্মাঅফিসে খান আঙুর আপেলরেস্টুরেন্টে শর্মা।ভিখারিদের পেলে বলেনএখন ক্ষমা কর মা।তিনিডাঁটে ফাটে হাঁটেন চলেননিজের অতীত গল্প বলেননানান রঙে রসিয়েবেল বাজিয়ে ডেকে ডেকেচোখের সামনে বসিয়ে।তিনিএমনই অদ্ভুতসবার কথা আচরণেখুঁজে বেড়ান খুঁত।শর্ষে দেখেই ভাবেন তাতেআছে কালো ভূত।তিনিসবখানে ফিটফাট জেল মাখানো চুলে ডিসকো ছাঁট।স্যুট সাফারি পরে থাকেনগলায় বাঁধেন টাইমাথাভরা বুদ্ধি, তবে—মগজভরা ছাই।