তিমি বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে মা-বাবার সঙ্গে মিস্টিক অ্যাকুরিয়ামে গিয়েছিল তিন বছরের ভেরোনিকা আন্তভ। ফিরে আসার আধঘণ্টা আগে দেখা জুনোর সঙ্গে। জুনো হলো বেলুগা প্রজাতির সাদা তিমি। কোনো এক বিচিত্র কারণে ভেরোনিকাকে মনে ধরল এই ১১ ফুট লম্বা প্রাণীটির! পাক খেয়ে, ঘুরেফিরে নেচে দেখাল মনের আনন্দে! অ্যাকুরিয়ামের কাচের ওপাশ থেকে চুমুও দিল পিচ্চি মেয়েটাকে। ভেরোনিকাও আর নড়তে চায় না জুনোর সামনে থেকে। তাই ওর মা-বাবা এক বছরের জন্য সদস্য হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ওই অ্যাকুরিয়ামটির। এখন থেকে হয়তো প্রতি সপ্তাহেই জুনোর সঙ্গে দেখা হবে ভেরোনিকার। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান