তির্যক নাট্যদলের আয়োজনে থিয়েটার প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
এই থিয়েটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ক্লাস আগামী ৮ জানুয়ারি শুক্রবার থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) অনুষ্ঠিত হবে। সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার প্রশিক্ষণ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।
থিয়েটারে অধিকতর চর্চা এবং তরুণদের এই শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হচ্ছে।
অভিনয়ে আগ্রহী নতুন যে কেউ অথবা নাটক-সংগীত-যন্ত্রসংগীত-নৃত্য ও আবৃত্তি চর্চায় যুক্ত যে কেউ এতে আবেদন করতে পারেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসির অথবা সমমানের। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। নির্ধারিত আবেদনপত্র রাইফেল ক্লাব এবং কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন টিআইসি, চেরাগী পাহাড়ে নন্দন বই ঘর, চকভিউ সুপার মার্কেটের প্রথম তলায় ফিট অ্যালিগেনস, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের থ্রিজি মোবাইল এবং জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার রংধনুতে পাওয়া যাবে। বিস্তারিত যেকোনো তথ্যের জন্য ০১৭১৩১০৫০২৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।