তির্যক নাট্যদলের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদল আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। আগামী ২৬ অক্টোবর শনিবার থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ক্লাস শুরু হবে। প্রশিক্ষণ কোর্সে শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, উচ্চারণ, মুভমেন্ট, চরিত্র বিশ্লেষণ, অনুধাবন ইত্যাদির পাশাপাশি মঞ্চের লাইট-সেট-কস্টিউম ও সংগীত সম্পর্কে ধারণা দেওয়া হবে। আবেদন করার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমানের। ২ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র পাওয়া যাবে, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), বাতিঘর (চেরাগী পাহাড় ও প্রেসক্লাব শাখা), বিশদ বাংলা। বিস্তারিত ফোনে (০১৭১৩১০৫০২৬, ০১৮১৫৫০৪২৯১) জানা যাবে। বিজ্ঞপ্তি।